রানাঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - The News Lion

রানাঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 


দি নিউজ লায়ন;  বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের।ঘটনাটি ঘটেছে রানাঘাট এক নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলডাঙ্গা গ্রামে। তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা দীপঙ্কর মন্ডল পেশায় রাজমিস্ত্রির যোগারদার শ্রমিক। আজ সকালে তিনি রাজমিস্ত্রির কাজে যোগ দেন সেখানে গিয়ে তিনি জল তোলার মটরের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হন।


 তড়িঘড়ি সহকর্মীরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবক দীপঙ্কর মন্ডল এর। দীপঙ্কর পরিবারের একমাত্র রোজগেরে যুবক ছিলেন। পরিবারে ওই যুবকের বাবা অসুস্থ আর্থিক অনটনের মধ্য থাকা পরিবারের একমাত্র ভরসা ছিল দীপঙ্কর মন্ডল। তার মৃত্যুতে অসহায় হয়ে পরলো পরিবারটি। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.